All Sms

Sl Title SMS Publish Date
1 Result (X)

প্রিয় অভিভাবকবৃন্দ (X),
আগামীকাল ২৩ আগস্ট রবিবার ২০২৬, দুপুর ১২ঃ৩০ মিনিটে অভিভাবকদেরকে শ্রেণিকক্ষে প্রিটেস্ট পরীক্ষার খাতা দেখানো হবে এবং রিপোর্ট কার্ড প্রদান করা হবে। অভিভাবকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।

অধ্যক্ষ

2026-08-22 11:24:51
1 week ago
2 Important notice

*প্রিয় অভিভাবক (১ম-৯ম শ্রেণি),*

 

অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আগামীকাল *২২ জুলাই, বুধবার* ১ম থেকে ৯ম শ্রেণির শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। 

 

*২৩ জুলাই* পরীক্ষা শুরুর *২০ মিনিট পূর্বে* নির্ধারিত রুমে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে জানানো হলো।

  

*অধ্যক্ষ*

2026-07-21 11:34:16
1 month ago
3 (I-V) শ্রেণির Fruit Festival

*???? নোটিশ* 

*বিষয়: (I-V) শ্রেণির Fruit Festival* 

 

প্রিয় অভিভাবক,  

 

আগামী ০৭/০৭/২০২৬, মঙ্গলবার শেষ পিরিয়ডে ১ম থেকে ৫ম শ্রেণির *Fruit Festival* এর আয়োজন করা হয়েছে। 

 

এই উপলক্ষে শিক্ষার্থীরা ইচ্ছানুযায়ী যেকোনো ফল নিয়ে *ফেস্টিভ্যালে* অংশগ্রহণ করতে পারবে। 

 

অধ্যক্ষ

2026-07-05 10:04:30
1 month ago
4 Parents meeting

প্রিয় অভিভাবক(I,II),

আগামীকাল ১৪মে,২০২৬ সকাল ১০ঃ৩০ মিনিটে কনফারেন্স রুমে (৬০১) অধ্যক্ষ মহোদয়ের সাথে অভিভাবকদের একটি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সবাইকে সময় মতো উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। 

 

অধ্যক্ষ

2026-05-13 14:32:56
3 months ago
5 স্কুল প্রাঙ্গণে বা গলিতে গাড়ি পার্কিং/প্রবেশ সংক্রান্ত।*

*নোটিশঃ*

 

*বিষয়: স্কুল প্রাঙ্গণে বা গলিতে গাড়ি পার্কিং/প্রবেশ সংক্রান্ত।*

 

*প্রিয় অভিভাবক (PG - X)*

 

যে সকল অভিভাবক গাড়ি ব্যবহার করেন, তাদেরকে স্কুল প্রাঙ্গণে বা স্কুল গলির ভেতরে গাড়ি পার্কিং অথবা গাড়ি প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

প্রয়োজনে *ডেলটা হসপিটালের আশেপাশে* গাড়ি পার্কিং করতে পারবেন।

 

স্কুলের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

 

*অধ্যক্ষ*

2026-05-03 10:51:11
3 months ago
6 Bangla New Year

প্রিয় অভিভাবক, 

আগামীকাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে স্কুল ছুটি থাকবে। ১৫ এপ্রিল শিক্ষার্থীরা নববর্ষের বা রঙিন পোশাকে পূর্ণাঙ্গ রুটিনে ক্লাস করতে পারবে।

 

অধ্যক্ষ

2026-04-13 04:20:26
4 months ago
7 Notice for 26th March Independence Day Celebration-2026

Notice for 26th March Independence Day Celebration-2026

 

- Drawing (I-V) & Essay (VI-X) Competition

- Date: 26th March, Time: 9:00 AM

- Venue: Ground Floor

- Bring: Pencils, Color Box, Clip Board, Pen

- Uniform: School Uniform

 

Schedule:

- Drawing (9:00-10:30 AM)

    - Group A (I-II): "আমার দেশ, আমার গর্ব"

    - Group B (III-V): "স্বাধীনতার আনন্দ"

- Essay (9:00-10:00 AM)

    - Group C (VI-X ): "মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ "

- Discussion & Prize Giving: (11:00-11:30 AM)

 

Principal

2026-03-25 10:52:50
5 months ago
8 ক্লাস পার্টি ২০২৫

প্রিয় অভিভাবক, 
আগামী ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের "ক্লাস পার্টি" অনুষ্ঠিত হবে। শুধুমাত্র শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে পার্টি ড্রেস (মার্জিত পোশাক) পরে ক্লাস পার্টিতে অংশগ্রহণ করবে।শিক্ষার্থীরা একটি "খালি স্কুল ব্যাগ" ও "ওয়াটার পট" সাথে নিয়ে আসবে। 

সময়ঃ
# PG—KG : সকাল দশটা থেকে বারোটা।
# I—X : সকাল দশটা থেকে দুপুর একটা।

বিঃদ্রঃ(PG-IV) এর অভিভাবকরা পার্টি শেষে ক্লাস থেকে শিক্ষার্থীকে নিয়ে যেতে পারবেন। ক্লাস টিচাররা গ্রুপে "পার্টির ছবি" পাঠিয়ে দিবেন।এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

অধ্যক্ষ

2025-11-08 08:51:55
9 months ago
9 বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫

প্রিয় অভিভাবক, 
আসসালামু আলাইকুম। আগামী ০৯ ও ১০ ডিসেম্বর "বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ -২০২৫ প্রতিযোগিতা" অনুষ্ঠিত হবে। নিম্ন লিখিত সময়ে চিত্রাঙ্কনে আগ্রহী শিক্ষার্থীরা প্রয়োজনীয় কালার ও পেন্সিল বক্স নিয়ে আসবে এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যে (নির্বাচিত শিক্ষার্থীরা) অংশগ্রহণ করবে। নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রয়োজনীয় সাজ ও পোশাক পরবে এবং অন্যান্য সকল প্রতিযোগীকে স্কুল ইউনিফর্ম পরে সময়মতো ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। 

★★০৯ ডিসেম্বর,২০২৫ঃ (মঙ্গলবার)
i.চিত্রাঙ্কন প্রতিযোগিতা-সকাল ৯ঃ০০-১০ঃ৩০ ঘটিকা। স্থানঃগ্রাউন্ড ফ্লোর।

ক বিভাগ-(১ম,২য়) বিষয়ঃ আমার গ্রাম
খ বিভাগ-(৩য়,৪র্থ,৫ম) বিষয়ঃ বাংলার প্রকৃতি।
গ বিভাগ-(৬ষ্ঠ,৭ম,৮ম ৯ম,১০ম) বিষয়ঃ ভাষা আন্দোলন (পোস্টার ডিজাইন)

★★০৯ ডিসেম্বর,২০২৫ঃ (মঙ্গলবার)
  ii.সংগীত প্রতিযোগিতা-সকাল ১১ঃ০০— দুপুর ০১ঃ০০ ঘটিকা। স্থানঃ গ্রাউন্ড ফ্লোর।

ক বিভাগ- ছড়া গান।
খ বিভাগ- রবীন্দ্র, নজরুল,লোক ও দেশাত্নবোধক সঙ্গীত।
গ বিভাগ- রবীন্দ্র,নজরুল, লোক ও দেশাত্নবোধক সঙ্গীত।
--------------------------------------------------
★★১০ ডিসেম্বর,২০২৫ঃ (বুধবার)
i)আবৃত্তি(বাংলা ও ইংরেজি)প্রতিযোগিতাঃ (সকাল ৯ঃ০০—১১ঃ০০ ঘটিকা)।স্থানঃ গ্রাউন্ড ফ্লোর।

ক-বিভাগ— সংকল্প (কাজী নজরুল ইসলাম)
খ-বিভাগ— বীর পুরুষ (রবীন্দ্রনাথ ঠাকুর)
গ-বিভাগ—মানুষ (কাজী নজরুল ইসলাম)

Group-A : Make it green—By Agni Desai
Group-B: Stopping by Woods on a snowy Evening—By Robert Frost 
Group-C: It Couldn’t Be Done—By Edgar Albert Guest

★★১০ ডিসেম্বর,২০২৫— (বুধবার)
ii.নৃত্য প্রতিযোগিতাঃ সকাল ১১ঃ০০-১ঃ০০ ঘটিকা। স্থানঃ২০৯ গ্রাউন্ড ফ্লোর।

অধ্যক্ষ

2025-11-08 08:51:20
9 months ago
10 পূজার বন্ধ

সম্মানিত অভিভাবকবৃন্দ, 

আগামী ২৮ সেপ্টেম্বর—০৬ অক্টোবর,২০২৫ পর্যন্ত শারদীয় দূর্গা পূজা,ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মী পূজা উপলক্ষে স্কুল ছুটি থাকবে এবং আগামী ০৭ অক্টোবর মঙ্গলবার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। 

উল্লেখ্য যে, ৫ম,৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সংগঠিত কোচিং ক্লাস ২৭,২৮,২৯ সেপ্টেম্বর চলমান থাকবে। 

বিঃদ্রঃ আগামী ০৪ অক্টোবর,২০২৫ শনিবার থেকে ফ্রন্ট ডেস্ক অফিসে *"২০২৬ সালের ভর্তির ফর্ম প্রদান"* শুরু হবে।

 

অধ্যক্ষ

2025-09-25 06:35:31
11 months ago